আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

নাসিব সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং উইমেন চেম্বারসহ বিভিন্ন অংশীজনের সাথে সমন্বয় করে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা খাতভিত্তিক জ্ঞান, কারিগরি দক্ষতা, বাজার প্রস্তুতি এবং ব্যবসা পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারে।

নাসিবের সমন্বিত প্রশিক্ষণ ও উন্নয়ন সেবা

১) খাতভিত্তিক ও বিশেষায়িত তাত্ত্বিক ও কারিগরি সংক্ষিপ্ত প্রশিক্ষণ

বিভিন্ন শিল্পখাতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করা হয়:

  • ✔ খাদ্য প্রক্রিয়াজাত ও নিরাপত্তা (Food Processing)

    ✔  বহুমুখী পাটজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণ 

    ✔ বহুমুখী চামড়াজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণ 

  • ✔ হস্তশিল্প ও কারুশিল্প (Handicrafts & Craft Entrepreneurship)

  • ✔ পোশাক ও ডিজাইন উন্নয়ন (Apparel & Fashion Design)

  • ✔ লাইট ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল প্রোডাকশন

  • ✔ কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প & মূল্য সংযোজন (Agro-Based SMEs)

    ✔ ব্যবসা পরিচালনা/ব্যবস্থাপনা 

২) যুগোপযোগী বিষয়ভিত্তিক কর্মশালা

বর্তমান ব্যবসা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্যোক্তাদের জ্ঞান হালনাগাদ করতে নাসিব নিয়মিত কর্মশালা আয়োজন করে:

  • ✔ ডিজিটাল ব্যবসা ও ই-কমার্স ব্যবস্থাপনা

  • ✔ রপ্তানি প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ

  • ✔ আর্থিক সাক্ষরতা, ব্যাংকিং নীতিমালা ও ঋণ ডকুমেন্টেশন

  • ✔ ব্র্যান্ডিং, প্যাকেজিং ও বাজার সম্প্রসারণ কৌশল

৩) সচেতনতা বৃদ্ধি ও নীতি আলোচনার জন্য সভা ও সেমিনার আয়োজন

উদ্যোক্তাদের ব্যবসা পরিবেশ, নীতি কাঠামো ও বাজার সুযোগ সম্পর্কে অবহিত করতে:

  • ✔ মতবিনিময় সভা

  • ✔ নীতি সংলাপ (Policy Dialogue)

  • ✔ উদ্যোক্তা সম্মেলন ও নেতৃত্ব উন্নয়ন সেশন

  • ✔ ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টিতে অবিহিতকরণ কার্যক্রম

৪) সরকারি-বেসরকারি সমন্বয় ও বাস্তবায়ন সহযোগিতা

নাসিব যে সকল প্রতিষ্ঠান ও অংশীদারদের সাথে কাজ করে—

  • ✔ শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, বিসিক, বিটিআরসি, বিআইডিএ ইত্যাদি সরকারি সংস্থা

  • ✔ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

  • ✔ চেম্বার, উইমেন চেম্বার, ব্যবসায়িক নেটওয়ার্কিং সংস্থা

  • ✔ এনজিও ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন