আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

মার্কেটিং ও বাজার সম্প্রসারণ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য ও সেবা যাতে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে, সে লক্ষ্যে বাজার সম্প্রসারণ ও বিপণন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।


পণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন

  • ✔ জেলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও মেলা আয়োজন

  • ✔ নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি

  • ✔ ক্রেতা, সরবরাহকারী, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন

অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা সম্প্রসারণে সহায়তা

  • ✔ উদ্যোক্তাদের স্থানীয় ও আন্তর্জাতিক ই-কমার্স / ই-মার্কেটপ্লেসে যুক্ত করতে সহযোগিতা

  • ✔ অনলাইন বিক্রয় পদ্ধতি, অর্ডার ব্যবস্থাপনা, ডেলিভারি এবং কাস্টমার সার্ভিস বিষয়ে নির্দেশনা

  • ✔ উদ্যোক্তাদের ডিজিটাল উপস্থিতি (Website / Facebook Page / Marketplace) তৈরি ও ব্যবস্থাপনায় সহায়তা

ব্র্যান্ডিং, লোগো, প্যাকেজিং ও পরিচিতি গঠন

  • ✔ পণ্যের মান, ডিজাইন, প্যাকেজিং এবং উপস্থাপনা উন্নয়নে পরামর্শ

  • ✔ ব্র্যান্ড স্টোরি, ব্র্যান্ড আইডেন্টিটি এবং বাজারে পণ্যের অবস্থান (Positioning) নির্ধারণে সহায়তা

  • ✔ লেবেলিং ও পণ্যের তথ্য প্রদর্শন জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসারে সাজাতে সহযোগিতা

রপ্তানি বাজারে প্রবেশের প্রস্তুতি ও দিকনির্দেশনা

  • ✔ রপ্তানি উপযোগী পণ্য শনাক্তকরণ

  • ✔ রপ্তানি প্রক্রিয়া, ডকুমেন্টেশন, কাস্টমস, শুল্ক এবং আন্তর্জাতিক ব্যবসা নীতি সম্পর্কে নির্দেশনা

  • ✔ বিদেশি ক্রেতা ও আমদানিকারকের সাথে প্রাথমিক যোগাযোগে সহায়তা

  • ✔ আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণের জন্য ম্যাচমেকিং ও বিজনেস লিঙ্কেজ তৈরি

বাজার গবেষণা ও চাহিদা বিশ্লেষণ

  • ✔ নতুন সম্ভাব্য ক্রেতা ও বাজার সেগমেন্ট নির্ধারণ

  • ✔ পণ্যের মূল্য নির্ধারণ, প্রতিযোগী বিশ্লেষণ ও গ্রাহক প্রয়োজন সনাক্তকরণ

  • ✔ বাজার প্রবণতা ও ব্যবসায়িক কৌশল নিয়ে উদ্যোক্তাদের প্রস্তুত করা

আঞ্চলিক ও জাতীয় বাজার সংযোগ বৃদ্ধি

  • ✔ স্থানীয় ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান এবং বণিক সমিতির সঙ্গে সমন্বয়

  • ✔ উদ্যোক্তাদের জন্য সরবরাহ শৃঙ্খলা (Supply Chain) শক্তিশালীকরণ

  • ✔ পণ্যকে বৃহৎ ব্যবসায়ী নেটওয়ার্কের সাথে যুক্ত করা