আপডেট

সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ সম্পর্কিত সর্বশেষ নোটিশ

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫: রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ভবনে দুই দিনব্যাপী “অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতি ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের মেলা” অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “শিল্প খাতের সমস্যাসমূহ, বিশেষ করে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং শিল্পের চ্যালেঞ্জগুলো সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে এবং যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সমাপনী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব শামস জামান, Country Marketing Manager, Water & Wastewater। এছাড়া বক্তব্য রাখেন ড. এস.এম. জুলফিকার আলী (গবেষণা পরিচালক, বিআইডিএস), জনাব শাহ মোহাম্মদ মাহবুব (নির্বাহী সদস্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), জনাব মোঃ আশরাফ শামীম (সিইও, কর্পোরেট অ্যাফেয়ার্স, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ), জনাব আবরার আহমেদ ভূঁইয়া (প্রোগ্রাম অ্যাসোসিয়েট, সিপিডি), জনাব আলিমুল এহছান চৌধুরী (সভাপতি, এএমএমএ), জনাব আব্দুল হক (সভাপতি, বারভিডা) এবং জনাব মোঃ ছাইফুল আলম (মহাপরিচালক, এনপিসি)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব তাসকিন আহমেদ (পরিচালক, ভ্যাট নীতিমালা, এনবিআর), জনাব এ. কে. আজাদ (সাবেক সভাপতি, বিসিআই ও এমডি, হা-মীম গ্রুপ) এবং ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান (সচিব, ভূমি মন্ত্রণালয়)। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক উপদেষ্টা ও পিআরসি নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিআই-এর সেমিনার, সিম্পোজিয়াম ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা। এছাড়া নাসিব সংস্কার কমিটির আহবায়ক জনাব লায়ন মির্জা মাসুদুর রহমান সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরেন এবং নাসিব উদ্যোক্তাদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেন।