আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

চট্টগ্রামে নাসিব ও আইএলও’র যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের নিয়ে “GET-Ahead” প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামে নাসিব ও আইএলও’র যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের নিয়ে “GET-Ahead” প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২৫–২৯ নভেম্বর ২০২৪: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (NASCIB)-এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের আগ্রাবাদে দ্য গ্রিন শ্যাডো, কেএম টাওয়ার্স-এ অনুষ্ঠিত  হয়েছে পাঁচ দিনব্যাপী “Gender and Entrepreneurship Together (GET-Ahead)” প্রশিক্ষণ কর্মসূচি। এতে ২০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা দক্ষতা, আত্মবিশ্বাস এবং প্রবৃদ্ধি কৌশল শেখানোর পাশাপাশি উদ্যোক্তা খাতে লিঙ্গ সমতা জোরদার করা। অংশগ্রহণকারীরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসা গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ নারী ও পুরুষ উভয় উদ্যোক্তার ক্ষমতায়ন এবং ক্ষুদ্র শিল্প খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।