আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

বরগুনায় নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনায় নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনা, ১২-১৬ জানুয়ারি ২০২৫: জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), বরগুনা জেলা শাখা এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের পাটজাত পণ্যের উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণের আধুনিক কৌশল শেখানো। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশিক্ষকদের সঙ্গে কাজ করে উৎপাদন প্রক্রিয়া, গুণমান নিয়ন্ত্রণ এবং বাজার সম্প্রসারণের ব্যবহারিক দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলকভাবে পাটজাত পণ্য বাজারজাত করার সক্ষমতা অর্জন করেছেন। উদ্যোগটি ক্ষুদ্র উদ্যোক্তা ও শিল্প খাতে টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়ক ভূমিকা রাখবে।

নাসিব ও এসএমই ফাউন্ডেশনের এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করার প্রচেষ্টার অংশ।